
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার জারি করা অফিস আদেশে কমিটিকে দুর্ঘটনার কারণ, দায় নিরূপণ ও প্রতিরোধমূলক সুপারিশ দিতে বলা হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে ৩টায় ফের যানবাহন পারাপার শুরু হয়। জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।