
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইমের (২২) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের প্রায় ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ট্রলারে করে পদ্মা নদীতে ঘুরতে যান নাইম। একপর্যায়ে সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামলে তিনি নিখোঁজ হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী একটি ট্রলারে করে নদীতে ভ্রমণে বের হন। গোসলের সময় নাইম নিখোঁজ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর আজ দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সফিকুল ইসলাম আরও জানান, নিহত নাইম নাটোর জেলার বাসিন্দা। উদ্ধার করা মরদেহ পরবর্তী প্রক্রিয়ার জন্য এমআইএসটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে