
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে লিটন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায় নৌ পুলিশ।
নিহত লিটন একই ইউনিয়নের রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
পুলিশ বলছে, নিহত লিটনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাঁকন ও মণ্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই যুবক নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ‘কাঁকন বাহিনী’কে দায়ী করেছেন এলাকাবাসী। এই সংঘর্ষের ঘটনার পর থেকে লিটনও নিখোঁজ ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, লিটন কাঁকন বাহিনীর সদস্য ছিলেন। কসমেটিকস ব্যবসার আড়ালে কাঁকনের হয়ে নদীপথে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন লিটন। ধারণা করা হচ্ছে, গতকাল দুই গ্রুপের সংঘর্ষের সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।
ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে