
শেরপুর সদরে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বিএনপি নেতা (বহিষ্কৃত) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সিদ্ধান্তের জন্য নির্বাচনের পর সময় নির্ধারণ করেছে।

হাদি হত্যার বিচার দাবি করলেই একটি পক্ষ আমাদের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টা করার অভিযোগ তোলে। তাদের স্পষ্ট করে বলতে চাই—আমরা নই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। ভারত চায় না, এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার বিজয় উল্লাস...