
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া। তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ বিকেলে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। দুপুরে উপজেলার উল্ল্যা গ্রাম থেকে তাঁর তিনজন সমর্থক শহরে যাচ্ছিলেন। পথে রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত আনোয়ার হোসেন কালু বলেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে কালীগঞ্জে যাচ্ছিলাম। পথিমধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। আমার হাত ও পা ভেঙে গেছে।’
এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে বলেন, ‘শহরের ভূষণ স্কুল মাঠে আজ আমার নির্বাচনী সভা ছিল। সভায় আসার পথে আমার কর্মীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তিনজন আহত হন। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের তিন সমর্থক গাড়িতে চড়ে সভায় যাচ্ছিলেন। পথিমধ্যে উল্ল্যা গ্রামে দুর্বৃত্তরা তাঁদের ওপর বাইরে থেকে ঢিল ছুড়ে মারে। এতে তাঁরা আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে