
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনে আজ বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে সজাগ থাকতে বলেছেন।
একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অসততার অভিযোগ এনে বিএনপি চেয়ারম্যান বলেছেন, ‘জরুরি কথা বলতে চাই। সজাগ থাকতে হবে। টের পাচ্ছেন কিছু?’
দলটিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘এরা মানুষকে বিভ্রান্ত করছে। আগে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে; এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে।’
তারেক রহমান বলেন, ‘যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, তারা পরে সৎ কাজ করবে কীভাবে? সৎ মানুষের শাসন কায়েম করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।’
নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে।’
উপস্থিত জনতার উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশটা কার? জনগণের দেশ। কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।’
এর আগে বেলা ১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান দলের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। সিলেটে বক্তব্য দিয়ে সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে এক সমাবেশে তিনি বক্তব্য দেন। সেখান থেকে শায়েস্তাগঞ্জ পৌঁছান সন্ধ্যায়।
মাগরিবের নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর সমাবেশে বক্তব্য দেন তিনি। শুরুতে তিনি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দুর্নীতি যদি বন্ধ করতে হয়, তাহলে জনগণকে সজাগ হতে হবে। এই সুযোগ যদি নষ্ট হয়ে যায়, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। কাজেই, এবার ভোট দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে প্রতি পরিবারে একটা ফ্যামিলি কার্ড দিতে চাই।’
হবিগঞ্জের এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আখতার।
প্রসঙ্গত, এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে