
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘মাত্র চার দিন হলো জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে। এরই মধ্যে আমাদের ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদীব ভাইয়ের ওপর যেভাবে হামলা হয়েছে, যেভাবে বিএনপি দলীয় পরিচয় দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর হামলা করছে, তাতে মনে হচ্ছে, আজকেই প্র্যাকটিস ম্যাচ শুরু হলো।’
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘বিএনপি একটি বড় দল, তারা যদি এভাবে শুরুতেই বিরোধী প্রার্থীদের ওপর হামলা করে, তাহলে পুরো নির্বাচনের ওপর একটা নেতিবাচক বার্তা যায়। দমন-পীড়নের যে বার্তা, কেন্দ্র দখলের যে বার্তা, যেটি এর আগেও আমরা দেখেছি, সেটা। এর থেকে বোঝা যাচ্ছে, তারা একটা প্র্যাকটিস ম্যাচ শুরু করল। কেন্দ্র দখলের, বুথ দখলের শুরু। আমরা এমনও শুনেছি যে, ব্যালটে যদি ধানের শীষের প্রতীক না থাকে, তাহলে বাড়ি থেকে ছাপিয়ে এনে সেই প্রতীকে সিল দেওয়া হবে। আমরা এমনও শুনেছি যে, জামায়াতের নারী কর্মীরা যদি প্রচারে যায়, তাহলে ৯৯৯ নম্বরে ফোন করে যাতে তাদের ধরিয়ে দেওয়া হয়।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘বর্তমানে পোস্টার, বিলবোর্ড নিষিদ্ধ হলেও বড় বড় বিলবোর্ড ও পোস্টার প্রদর্শিত হচ্ছে। তাই মোটকথা, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকছে না। নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করা ইসির জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক রাখার জন্য আমরা সিইসিকে আহ্বান জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন।’
এনসিপির নির্বাচন ও প্রশাসন উপকমিটির সেক্রেটারি আইমান রাহাত বলেন, ‘এবারের নির্বাচন দ্বারা নতুন বাংলাদেশের সূচনা হবে। কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরা এনসিপি ও জামায়াত প্রার্থীদের ওপর হামলা, প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। কিন্তু কোথাও কোনো প্রশাসন বা নির্বাচনী কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও সুরাহা হচ্ছে না। রাত ৮টা পর্যন্ত মাইক বাজানোর কথা থাকলেও গভীর রাত পর্যন্ত একটি দল মাইকে প্রচার চালিয়ে যাচ্ছে। কোনো আচরণবিধি দেখা যাচ্ছে না। তাহলে ভোটারদের মধ্যে একটি বার্তা যায়, বাংলাদেশে বোধ হয় নির্বাচনে কোনো আচরণবিধি নেই। এটা মানারও কোনো দরকার নেই।’
ঢাকা-৮ আসনে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে ওখানকার প্রার্থী সভা করছেন বলেও জানানো হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে