
পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে মিছিল করার জন্য বিএনপি-সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ট্রাক প্রতীকের পক্ষের কর্মী-সমর্থকেরা এবং কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত সদস্য হাসান মামুনের ঘোড়া প্রতীকের পক্ষের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। পরে মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারা একে অপরের নির্বাচনী অফিস ভাঙচুর করে।
সংঘর্ষে দশমিনা ছাত্র অধিকার পরিষদ দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল, ইউনিয়ন গণঅধিকার পরিষদের কর্মী মুসা ঢালি, বেল্লাল ও হত হন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাকিব হোসেন, সমর্থক রিফাত ও রফিক আহত হন।
সংঘর্ষের ঘটনায় দশমিনার চরবোরহান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম না থাকায় পরে দুই পক্ষের মধ্যে আরও সংঘর্ষ হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নির্বাচনের গণসংযোগে আছি। দশমিনা থানায় জানিয়েছি, দেখি তাঁরা কী করেন। আমি জনতার প্রার্থী। আমার গণজোয়ার দেখে গণঅধিকার পরিষদের সমর্থক, নেতা-কর্মী ও বিএনপির কিছু টাকায় বিক্রি হওয়া লোক এসব ঘটনা ঘটাচ্ছে। এই দুর্বৃত্তদের জনগণ মোকাবিলা করবে। জনগণ আমার সঙ্গে আছে। সকল অশুভশক্তি মোকাবিলা করব।’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘এটা হাসান মামুনের সাজানো নাটক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, দল থেকে বহিষ্কার হয়ে হাসান মামুন নির্বাচন করছেন। হাসান মামুনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই বাজারে আমাদের নেতা-কর্মীদের ধাওয়া করেছে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে