
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেরপুরে নির্বাচনী প্রচারণার সময় নৃশংসভাবে হামলা করে জামায়াতের এক নেতাকে হত্যার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় প্রার্থী মো. মহসীরের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করবে। কোনো দলের নেতা-কর্মীর ওপর হামলার পুনরাবৃত্তি হলে তার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে।
জামায়াত নেতা বলেন, অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন ও সরকারকে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা আব্দুল সাত্তার, জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা যোগ দেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে