
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় জেলের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের একটি ভোল মাছ। স্থানীয় বাজারে মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাহারছড়া সমুদ্র এলাকায় মাছটি ধরা পড়ে।
মাছ ধরার নৌকার মালিক সাইফুল ইসলাম বলেন, ‘এত বড় মাছ আগে কখনো দেখি নাই। মাছটি তুলতেই কয়েকজন জেলে মিলে হিমশিম খেতে হয়েছে। জীবনে প্রথমবার আমার জালে এত বড় ভোল মাছ ধরা পড়েছে।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘প্রতিদিনের মতো ভোরে নৌকা নিয়ে সাগরে ছয়জন মাঝিমাল্লা মাছ ধরতে যাই। সাগরে জাল ফেলার পর দুপুরের দিকে হঠাৎ জালে অস্বাভাবিক ভারী অনুভব হলে টেনে তুলতে গিয়ে মাছটি দেখা যায়। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতেও আমাদের বেগ পেতে হয়েছে।’
পরে মাছটি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে বিক্রি করার জন্য তোলা হলে ২ লাখ টাকা দাম হাঁকা হয়। দাম হাঁকাহাঁকি করে ব্যবসায়ী করিম ১ লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী করিম জানান, ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। রাতেই মাছটি পরিবহন করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে বাহারছড়া এলাকায় জেলের জালে এত বড় ভোল মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে