বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের ‘আমানা গণি’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ ২৯ জন জেলে-মাঝিকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে। জেলেসহ ট্রলারটিকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ট্রলারটির মালিক প্রতিনিধি ইমরুল কায়েস জানিয়েছেন, গত ১২ নভেম্বর ট্রলারটি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে যাত্রা শুরু করে এবং মহেশখালীর ধলঘাটা থেকে ১৩ নভেম্বর সকালে সাগরে মাছ ধরতে যায়। ট্রলারে দুজন মাঝি, একজন চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন। শনিবার রাতেই মাঝিদের মাধ্যমে তারা জানতে পারেন যে কুয়াশার কারণে পথ হারিয়ে ট্রলারটি সীমান্তের কাছাকাছি চলে যাওয়ায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। বিষয়টি মৎস্য অধিদপ্তরকেও জানানো হয়েছে, তবে আটকের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।
আটক হওয়া জেলেদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর, আবু বক্কর, ফেরদৌস (চালক), সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদসহ ২৯ জন।
ট্রলারের মাঝি মোহাম্মদ জাহাঙ্গীরের মামা ইমরুল কায়েস বলেন, আটক জেলেদের পরিবার উৎকণ্ঠায় রয়েছে।
জেলে নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম জানান, শনিবার সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে শেষ কথা হয়। নেছার তাকে জানান যে তারা কুয়াশার কারণে দিক হারিয়ে ফেলেছেন এবং অজানা দিকে যাচ্ছেন। এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুস ছাত্তার আজকের পত্রিকাকে জানিয়েছেন, তিনি বিষয়টি ভিন্ন মাধ্যমে শুনেছেন। ট্রলারের মালিকপক্ষ এখনো লিখিতভাবে জানায়নি। লিখিত আবেদন পেলে ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে