সুন্দরবনের ভেতরে জেলেদের ওপর হামলা, মারধর ও মাছ ধরার জাল লুটের অভিযোগ উঠেছে অন্য জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলেদের পক্ষে মো. আব্বাস উদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী বাগেরহাটের শরণখোলা থানা ও সুন্দরবন পূর্ব বন বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন।
মৎস্য ব্যবসায়ী মো. আব্বাস উদ্দিন বলেন, ‘গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলা স্টেশনের গরুচোরার খাল নামের স্থানে আমার জেলে বেল্লাল ও হামিদ অবস্থান করছিল। এ সময় মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিনের জেলে-কর্মচারী হান্নান হাওলাদার (৫২), আ. কাদের হাওলাদার (৫৩), জাফর হাওলাদার (৫২), আক্কাছ হাওলাদারসহ (৫০) আরও চার-পাঁচজন বেল্লাল ও হামিদকে মারধর করে। তাদের নৌকা থেকে এক লাখ টাকা মূল্যের ছয়টি চরপাটা জাল ছিনিয়ে নেয়।
‘একইভাবে হামলাকারীরা ডিমেরচর থেকে জেলে আলামিন ও কবিরকে মারধর করে ৩০টি চরপাটা জাল নিয়ে যায়; যার মূল্য আট লাখ টাকা।’
আব্বাস উদ্দিন বলেন, ‘একই দিনে বেদাখালীর চরে নৌকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ১২টি চরপাটা জাল এবং ট্রলারে থাকা ২ লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নেয় হামলাকারীরা। এক দিনেই হামলাকারীরা আমার জেলেদের ১৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এসব কাউকে জানালে জেলেদের হত্যা করে মরদেহ বস্তায় ভরে সাগরে ডুবিয়ে দেওয়ার হুমকি দেয়।’
এ বিষয়ে জানতে মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জেলেদের একটি অভিযোগ পেয়েছি। আসলে যে যার মতো সুন্দরবনে অনুমতি নিয়ে মাছ ধরবে। এখানে কোনো প্রকার বলপ্রয়োগের সুযোগ নেই। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ অপরাধ করলে প্রচলিত আইনে বিচার করা হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে