
গত বছরের ২৬ অক্টোবর থেকে সুন্দরবনের দুবলার চরে চার মাসের শুঁটকি তৈরির মৌসুম শুরু হয়। শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু দেড় মাস আগেই শুঁটকি উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। আলোরকোলসহ চরের কোনো কোনো শুঁটকিপল্লি সুনসান। কোথাও কোথাও খাঁ খাঁ করছে মাছ শুকানোর মাচা।
জেলে ও ব্যবসায়ীরা বলছেন, বঙ্গোপসাগরে পর্যাপ্ত মাছ না পাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। চরে জেলে ও ব্যবসায়ীদের উপস্থিতিও কমে গেছে। এর অন্যতম কারণ জলদস্যুদের অপহরণ ও চাঁদা দাবি। ফলে চলতি মৌসুমে শুঁটকি তৈরির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা পূরণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জেলেরা মনে করছেন।
সুন্দরবন বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের দুবলার চরে গত অক্টোবরের শেষ দিকে শুঁটকি উৎপাদনের মৌসুম শুরু হয়। বন বিভাগের অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের উপকূলীয় বিভিন্ন চরের উদ্দেশে সে সময় শত শত ট্রলারে যাত্রা করেন জেলেরা। তাঁরা সামুদ্রিক মাছ আহরণ করে সেগুলো দিয়ে শুঁটকি তৈরি শুরু করেন। চলতি মৌসুমের চার মাস ধরে জেলেরা দুবলার চর, আলোরকোল, অফিসকেল্লা, নারিকেলবাড়িয়া ও শেলার চরে অবস্থান করবেন। চরগুলোতে জেলেদের থাকার জন্য ৯০০টি ঘর ও ৮০টি দোকান তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। মাছ বেচাকেনার জন্য ডিপোর অনুমোদন দেওয়া হয়েছে ১০০টি। সুন্দরবনের এই শুঁটকি তৈরির খাত থেকে এবার ৭ কোটি টাকারও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে শুঁটকি থেকে বন বিভাগের ৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।
সুন্দরবনের শেলার চরে থাকা জেলে মো. সোলায়মান বলেন, ‘শুঁটকি তৈরির জন্য ৪০-৪৫ বছর ধরে সাগরে মাছ ধরি; কিন্তু এবারের মতো মাছ সংকট কখনো দেখিনি। একে তো মাছ কম, তার ওপর জলদস্যুদের ভয়। জেলেরা সাগরে যেতে সাহস পাচ্ছেন না। এই দস্যুতা বন্ধ না হলে জেলেরা অন্য পেশায় যেতে বাধ্য হবেন।’
গত বুধবার দুপুরে মোবাইল ফোনে দুবলার চরের আলোরকোলের শুঁটকি ব্যবসায়ী ও রামপাল জেলে সমিতির সভাপতি মো. মোতাসিম ফরাজীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, কয়েক দিন ধরে সাগরে তেমন মাছ পাচ্ছেন না জেলেরা। তাঁরা যে মাছ পাচ্ছেন, লাভ তো দূরের কথা, তা দিয়ে ট্রলারের জ্বালানি খরচও উঠছে না। আলোরকোলের মাছ শুকানোর মাচা এখন খাঁ খাঁ করছে। তা ছাড়া সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য বেড়ে গেছে। জেলেরা মাছ ধরতে সাগরে যেতে পারছেন না।
শুঁটকি ব্যবসায়ী মোতাসিম ফরাজী আরও বলেন, বিভিন্ন সময় আত্মসমর্পণকারী দস্যু এবং নতুনভাবে সংগঠিত দস্যুদল মিলে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। দস্যু বাহিনীগুলো সুন্দরবনে আবারও আতঙ্ক ছড়াচ্ছে। মৎস্যজীবীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ায় দুবলার জেলেপল্লিসহ উপকূলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের দক্ষিণ অঞ্চলে দস্যুদের আধিপত্য সবচেয়ে বেশি। প্রায় সময়েই দস্যুরা জেলেদের ধরে নিয়ে জিম্মি এবং মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছে।
মোতাসিম ফরাজী বলেন, এসবের ফলে জেলে ও মহাজনদের মুখে হাসি নেই। সব জেলে ঋণগ্রস্ত হয়ে আছেন। তাঁরা ঋণের টাকা কীভাবে শোধ করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
দুবলার চর থেকে মোবাইল ফোনে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, এবারের শুঁটকি মৌসুম ভালোভাবে শুরু হলেও বর্তমানে হঠাৎ জেলেরা সাগরে মাছ কম পাচ্ছেন। এ জন্য তাঁরা লোকসানের মুখে পড়েছেন। অন্যদিকে, দস্যুরা বেপরোয়াভাবে জেলেদের ওপর হামলা করে তাঁদের অপহরণ করছে। ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা সাগর ও সুন্দরবনের খালে মাছ ধরতে গেলে দস্যুরা ধাওয়া করছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলটন রায় আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে জেলেরা সাগরে তেমন মাছ পাচ্ছেন না। জেলেরা মাছ না পাওয়ায় বন বিভাগের রাজস্ব ঘাটতির আশঙ্কা রয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে