
কক্সবাজারের কুতুবদিয়া গভীর সমুদ্র থেকে মাছ ধরার ফিশিং ট্রলারসহ ২৮ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মলমচর এলাকা থেকে বঙ্গোপসাগরে রওনা দিলে ঘন কুয়াশায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের সমুদ্রসীমায় প্রবেশ করলে তাদের আটক করা হয়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আটক জেলেরা বর্তমানে ভারতের নারায়নপুর কান্দিব থানা-পুলিশ হেফাজতে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে এফবি আদিব-২ ফিশিং ট্রলারের মালিক নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। এ বিষয়ে লিখিতভাবে কুতুবদিয়া থানাকে অবহিত করা হয়েছে।
আটক জেলেরা হলেন দক্ষিণ ধুরুং ইউনিয়নের জসিম উদ্দিন, নুরুল বশর, মোহাম্মদ শাহিন, তারেক মুহাম্মদ নওশাদ, আতিকুর রহমান, শাহাব উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মামুনুর রশিদ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ শহিদুল্লাহ, নুরুল ইসলাম, জোবাইদুল হক, আলী আকবর ডেইল ইউনিয়নের জকির আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ তুহিন আলম, মোহাম্মদ মোজাহেদ, শাহেদুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান, উত্তর ধুরুং ইউনিয়নের হাফিজুর রহমান, লেমশিখালী আবুল বশর, মোহাম্মদ নাজেম উদ্দিন, এনামুল হক, মোহাম্মদ শরীফ, রবিউল হাছান, কৈয়ারবিল ইউনিয়নের ওমর ফারুক, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আকতার হোছাইন ও নজরুল ইসলাম।
জানতে চাইলে উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, গত বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া উপজেলার মলমচর এলাকা থেকে ট্রলারটি যাত্রা করে। ১৯ নভেম্বর রাতে ২৮ মাঝিমাল্লাসহ ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের বিষয়টি জানতে পারেন তাঁদের পরিবার সদস্যরা। আটক জেলে ও ট্রলার উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, বিষয়টি থানায় অবহিত করে একটি ডায়েরি করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে