
ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেমে অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ রোববার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। মধ্য ইসরায়েলের আরেকটি স্থানেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রত্নতত্ত্ববিদেরা জেরুজালেমে খুঁজে পেয়েছেন এক বিরল ও ক্ষুদ্র স্বর্ণমুদ্রা। এতে খোদাই করা আছে প্রাচীন মিসরের রানি দ্বিতীয় বেরেনিসের প্রতিকৃতি। ধারণা করা হচ্ছে, প্রায় ২ হাজার ২০০ বছর পুরোনো এই মুদ্রাটি দ্বিতীয় বেরেনিস ও তাঁর স্বামী তৃতীয় পটোলেমির শাসনামলের সময়কার।

ইসরায়েলের রাজধানী জেরুজালেমে এক ভয়াবহ বন্দুক হামলায় ছয়জন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের উত্তর প্রান্তের রামোট জংশন এলাকায় ব্যস্ত বাসস্টপে এ ঘটনা ঘটে।

ইথিওপিয়ার কৃষ্ণাঙ্গ ইহুদিদের ব্যাপারে ইসরায়েলি সরকার বরাবরই বৈষম্যমূলক আচরণ করে আসছে। এমনকি কিছু ইহুদি রাব্বি মনে করেন, ইথিওপিয়ার লোকেরা প্রকৃত ইহুদি নয়। এমনকি ইথিওপিয়ার ইহুদিদের জন্ম নিয়ন্ত্রণের গোপন ব্যবস্থাও নিয়েছিল ইসরায়েলি সরকার।