
ইসরায়েলের প্রত্নতত্ত্ববিদেরা জেরুজালেমে খুঁজে পেয়েছেন এক বিরল ও ক্ষুদ্র স্বর্ণমুদ্রা। এতে খোদাই করা আছে প্রাচীন মিসরের রানি দ্বিতীয় বেরেনিসের প্রতিকৃতি। ধারণা করা হচ্ছে, প্রায় ২ হাজার ২০০ বছর পুরোনো এই মুদ্রাটি দ্বিতীয় বেরেনিস ও তাঁর স্বামী তৃতীয় পটোলেমির শাসনামলের সময়কার।
ইসরায়েল অ্যান্টিকুইটিজ অথোরিটির কর্মকর্তা রবার্ট কুল জানিয়েছেন, গত ১০০ বছরে এ ধরনের মাত্র ১৭টি মুদ্রা পাওয়া গেছে। তিনি বলেন, ‘এটি সত্যিই এক অপূর্ব মুদ্রা।’
মঙ্গলবার আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, মুদ্রাটির একপাশে দেখা যাচ্ছে রানি দ্বিতীয় বেরেনিসের প্রতিকৃতি, অন্যপাশে খোদাই করা আছে শস্যভান্ডার বা কর্নুকোপিয়া এবং দুটি তারকার চিত্র। তাতে প্রাচীন গ্রিক ভাষায় লেখা রয়েছে ‘বাসিলেইসেস’, যার অর্থ ‘রানির সম্পদ’।
বিশেষজ্ঞদের ধারণা, এই শিলালিপি ইঙ্গিত দেয় রানি দ্বিতীয় বেরেনিস নিজেও স্বাধীনভাবে শাসন করার ক্ষমতা রাখতেন।
মুদ্রাটি আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদ রিভকা ল্যাংলার। দুই বছর ধরে তিনি জেরুজালেমের ‘সিটি অব ডেভিড’ এলাকায় খননকাজে যুক্ত ছিলেন। ল্যাংলার বলেন, ‘খননের মাটি ছাঁকতে ছাঁকতে হঠাৎ কিছু চকচকে জিনিস চোখে পড়ে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দে সারা খননস্থলে দৌড়াতে শুরু করি।’
রবার্ট কুল জানান, দ্বিতীয় বেরেনিস ছিলেন কিরেনাইকা অঞ্চলের রানি—যা বর্তমানে লিবিয়ার পূর্বাঞ্চলের অংশ। পরে তিনি তাঁর চাচাতো ভাই তৃতীয় পটোলেমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এভাবেই অঞ্চলটি সমৃদ্ধ হেলেনিস্টিক রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তৃতীয় পটোলেমি সিরিয়া আক্রমণ করলে বেরেনিস মিসরের শাসনভার ভারপ্রাপ্ত হিসেবে গ্রহণ করেন।
এই স্বর্ণমুদ্রার আবিষ্কার শুধু প্রাচীন ইতিহাস নয়, হেলেনিস্টিক যুগে নারীর রাজনৈতিক ভূমিকারও এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে