নিহত ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরা সমাবেত হয়ে শোক পালন করছে। আজ শুক্রবার তাঁরা এ শোক পালনের পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরাও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এ সময় তাঁদের হাতে ধরা কালো কাপড়ের ব্যানার বড় করে ‘যুদ্ধবিরতি’ লেখা ছিল।
অনেক ইসরায়েলির হাতে ৭৭ দিন আগে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে মারা যাওয়া ফিলিস্তিনিদের ছবিও ছিল।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন।
যুদ্ধক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছে তাঁদের গণনা সম্ভব হয়নি।
এরপরও গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা।
প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন মুভির সেই দৃশ্যগুলো এখন ইউক্রেনের রণক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে। যেখানে একসময় রক্ত-মাংসের সৈনিকেরা পরিখায় লড়াই করত, সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে অত্যাধুনিক সশস্ত্র রোবট। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেন যুদ্ধ এখন একটি উচ্চ-প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে।
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করেছে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। গতকাল শুক্রবার গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিশালদেহী যুদ্ধবিমানটি পৌঁছায়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ‘নতিস্বীকার’ করার আহ্বান এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা এই দাবিগুলোকে...
৩ ঘণ্টা আগে
মার্কিন-ইসরায়েলি জোটের সঙ্গে প্রথাগত যুদ্ধে জয়ের সম্ভাবনা নেই ইরানের। তারা কাজে লাগাচ্ছে স্নায়ুযুদ্ধকালে ব্যাপক আলোচনায় আসা যুদ্ধকৌশল ‘নিবৃত্তকরণ’। যদি বর্তমান ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা হিসাব করে প্রতিপক্ষ পিছিয়ে যায়, তবেই এ কৌশল সফল হয়।
১০ ঘণ্টা আগে