
ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।

গান কেউ লেখে, কেউ সুর করে, কেউ গায়। আবার এমন অনেক সংগীতশিল্পী আছেন যাঁরা নিজেদের গান নিজেরাই লেখেন ও সুর করেন। সেই গায়ক-গীতিকারদের নিয়ে গত বছর অক্টোবরে জয় শাহরিয়ারের উদ্যোগে আজব কারখানা আয়োজন করেছিল ‘গানওয়ালাদের গান’ শিরোনামের কনসার্ট। ওই আয়োজনে দর্শক-শ্রোতাদের গানে গানে মুগ্ধ করেন জয় শাহরিয়ার...

লেবাননের বিখ্যাত গায়ক ফাদেল শাকের এক দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শনিবার (৫ অক্টোবর) দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার কাছে আত্মসমর্পণ করেছেন। ২০১৩ সালে লেবাননের সাইদা শহরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অংশগ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল।

সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক।