রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাঁকে জামিন দেন।
নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উভয় পক্ষের মধ্যে আপস হওয়ায় এবং শরিয়ত মতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আদালত জামিন দিয়েছেন।
গত রোববার নোবেলের পক্ষে জামিন আবেদন করা হয়। ওই দিন আদালত এ মামলার বাদী ইডেন কলেজের ছাত্রী ও নোবেলের উপস্থিতিতে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন। আজ শুনানির সময় নোবেলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে বাদী আদালতে উপস্থিত হন।
শুনানির সময় বাদী আদালতকে জানান জামিনে তাঁর আপত্তি নেই। আসামি পক্ষ থেকে বলা হয় ইতিমধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে তবে রেজিস্ট্রি হয়নি। জামিন পাওয়ার পর বিবাহ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পরে আদালত নোবেলকে জামিন দেন।
২০ মে নোবেলকে আদালতে হাজির করার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। ১৯ মে দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে আটক করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, ইডেন কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ১৯ মে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, তরুণীর বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। গত নভেম্বরে নোবেল ওই তরুণীকে তুলে নিয়ে যান। গত ৭ মাস ধরে ওই তরুণীকে বিয়ে না করে ধর্ষণ করেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই তরুণীর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সহায়তা চায়। পরে ১৯ মে পুলিশ তরুণীকে উদ্ধার করে। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়।
নোবেলকে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার পর জামিনের আবেদন করা হলেও আদালত তাঁকে জামিন দেননি। পরে গত সপ্তাহে জামিন আবেদনের ওপর শুনানির সময় নোবেলের আইনজীবী জানান, নোবেল বাদীকে বিয়ে করতে রাজি। এরপর আদালত কারাগারে বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন। পরে সেখানে বিয়ে অনুষ্ঠিত হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে