
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন অমিত হাসান। ৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৩ হাজার ৬৫০ রান। ব্যাটিং গড় প্রায় ৫০। ধারাবাহিক ভালো খেলার পুরস্কারও পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন অমিত।

ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর উঁরাওপাড়া এলাকায় সাবেক জাতীয় নারী ক্রিকেটার একা মল্লিকের বসতভিটা ও ব্যক্তিগত কালীমন্দির জবরদখলের অভিযোগ উঠেছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন একা।

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।