
ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর পরবর্তী ঘটনাপ্রবাহকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই পরিস্থিতির শুরু বাংলাদেশ থেকে হয়নি এবং এটি বাংলাদেশ ও ভারত কোনো দেশের জন্যই শুভ হয়নি।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়া নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, ‘মোস্তাফিজুর রহমান একজন অত্যন্ত দক্ষ ও পরিচিত খেলোয়াড়। তাঁকে তাঁর যোগ্যতার ভিত্তিতেই আইপিএলের দলে নেওয়া হয়েছিল, কোনো দয়া করে নয়। হঠাৎ করে তাঁকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক। পরবর্তী ঘটনাগুলোও অনাকাঙ্ক্ষিত।’ তিনি আরও যোগ করেন, খেলাধুলা অনেক সময় দেশের জন্য কূটনৈতিক দূতের ভূমিকা পালন করে, তাই এমন পরিস্থিতি দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর।
ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন সরকারি ক্রয় বা অর্থনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আজকের ক্রয় কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে কোনো আলোচনাই হয়নি। অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে নেওয়া হয়। এই ঘটনার কারণে সরকারের অর্থনৈতিক বা ক্রয় কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।’ তবে পারস্পরিক সম্পর্কের গভীরতর বিষয়ে মন্তব্যের জন্য তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খেলাধুলার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে থাকে। এমনকি হিটলারের সময়েও অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। আমরা চাই না রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। আশা করি, দুই পক্ষই একটু বিবেচনা করে এই সমস্যার সমাধান করবে।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে, এর শুরুটা বাংলাদেশ করেনি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে এটি করার কথা থাকলেও যান্ত্রিক কারণে তা সম্ভব হয়নি। তবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে এনবিআর পুনর্গঠনের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি নিশ্চিত করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই সংস্কার বাস্তবায়ন করা হবে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে