
আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন ২০১১ সালের অক্টোবরে। লম্বা সময় চলে গেলেও নিউজিল্যান্ড দলে নিয়মিত হতে পারেননি ডগ ব্রেসওয়েল। এর পেছনে প্রধান বাধা ছিল চোট। বিভিন্ন সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই কিউই পেসার।
ব্রেসওয়েলের ক্যারিয়ার থামল ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলে। ৩ সংস্করণে নিয়েছেন মোট ১২০ উইকেট। নিউজিল্যান্ডের জার্সিতে তাঁকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্ট। সবশেষ গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে খেলতে দেখা গেছে ব্রেসওয়েলকে। চোটের কারণে চলতি বছর চারটির বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি। এবার ক্রিকেটকেই বিদায় বললেন এই বোলার।
নিউজিল্যান্ডের একটি স্মরণীয় জয়ের নায়ক ব্রেসওয়েল। ২০১১ সালে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। সেটা ছিল অজিদের মাঠে ২৬ বছরের মধ্যে নিউজিল্যান্ডের প্রথম জয়। সে ম্যাচের দুই ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন ব্রেসওয়েল।
অবসরের ঘোষণা দিতে গিয়ে এক বিবৃতিতে ব্রেসওয়েল বলেন, ‘নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা আমার জীবনের এক গর্বের অধ্যায়। ক্রিকেট শুরুর পর থেকেই আমি এমন কিছুর স্বপ্ন দেখতাম। ক্রিকেট আমাকে যে সুযোগগুলো দিয়েছে, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। নিজের দেশের হয়ে খেলার সুযোগ, পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে দীর্ঘদিন খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা সত্যিই এক বিরাট সৌভাগ্যের বিষয়। এতদিন ধরে ক্রিকেট খেলতে পারা এবং উপভোগ করতে পারার জন্য আমি কৃতজ্ঞ।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে