
আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ভারতে বিতর্ক তুঙ্গে। শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কেকেআরের মালিক শাহরুখ খানকে এ জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
নিলামে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৯ দশমিক ২০ কোটি রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। তবে নিলাম পরবর্তী সময়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান সহিংসতার কথা বলে মোস্তাফিজকে দলে রাখা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে আপত্তির ঝড় উঠেছে।
ইমাম উমর আহমেদ ইলিয়াসি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের খবর কি শাহরুখের কাছে নেই? তা সত্ত্বেও বাংলাদেশি খেলোয়াড় কেনা অত্যন্ত দুঃখজনক। শাহরুখের উচিত এই ঘটনার নিন্দা জানানো এবং অবিলম্বে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া।’
একই সুর শোনা গেছে মহারাষ্ট্রের রাজনীতিতেও। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম শাহরুখ খানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের মানুষের ক্ষোভের লক্ষ্যবস্তু হওয়ার আগেই যেন কেকেআর থেকে বাংলাদেশি খেলোয়াড়কে সরিয়ে দেওয়া হয়। শিবসেনা (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে যোগ করেছেন, ‘বাংলাদেশি খেলোয়াড়দের ভারতের মাটিতে আইপিএল খেলতে দেওয়া উচিত নয়। শাহরুখ যদি এই দাবি না মানেন, তবে প্রমাণিত হবে তিনি দেশবাসীর আবেগ বোঝেন না।’
এদিকে এরই মধ্যে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ইমাম উমর আহমেদ ইলিয়াসি ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে আন্তধর্ম সম্প্রীতির পক্ষে কাজ করেন। এই কাজের জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সম্মাননা পেয়েছেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে নির্মিত রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিজেপি সরকারের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে