
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ শামি এবং তাঁর ভাই খেলোয়াড় মোহাম্মদ কাইফকে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision—SIR) শুনানির জন্য উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। সোজা কথায় ভারতীয় হিসেবে তাঁদের পরিচয় নতুন করে নিশ্চিত করার জন্য উপস্থিত হতে বলা হয়েছে।
গতকাল সোমবার দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার কাটজু নগর স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ জারি করা হয়। শামি কলকাতা পৌর সংস্থার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
শামির শুনানির সময় ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে নির্ধারিত হয়েছে। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, শামি গণনাকারী ফরমটি সঠিকভাবে পূরণ করেননি। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে রাজকোটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার কারণে শামি সোমবারের নির্ধারিত শুনানিতে উপস্থিত হতে পারেননি।
শামি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও ক্রিকেট ক্যারিয়ারের কারণে দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছেন। কোচের পরামর্শে খুব অল্প বয়সে তিনি উত্তর প্রদেশ থেকে কলকাতায় চলে আসেন। সেখানে তিনি ক্রিকেট কোচ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন এবং বাংলার অনূর্ধ্ব-২২ দলে জায়গা করে নেন।
সেখান থেকেই তাঁর ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। তিনি মোহনবাগান ক্লাবের হয়েও ক্রিকেট খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে শামিকে রাখা হয়নি।
সূত্র মারফত সোমবার আরও জানা গেছে, এবার অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেবকেও (দীপক অধিকারী) এসআইআর শুনানির জন্য তলব করা হয়েছে। জানা গেছে, তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও এসআইআর-সংক্রান্ত শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তবে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কখন এবং কোন সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে হবে, তা এখনো জানা যায়নি।
এই ঘটনার পর দেব বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, দেবের মতো একজন অভিনেতা এবং নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিকে এই ধরনের নোটিশ পাঠানো নিছক হয়রানি ছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য, দেবের পৈতৃক বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে, সেখানেই তাঁর জন্ম। পরে বাবার কাজের সূত্রে দেব সপরিবার মুম্বাই চলে যান। অনেক পরে অভিনয়ের সূত্রে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। টলিউড সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব তাঁর জন্মস্থান ঘাটাল থেকে তিনবারের নির্বাচিত এমপি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে