
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন কোটি টাকার ইলিশ কেনাবেচা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
সরকার ৪ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ শিকার, পরিবহন, মজুত, বিক্রি ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে জাজিরা উপজেলার অন্তত চারটি পয়েন্টে—পূর্ব নাওডোবা ইউনিয়নের পৈলান মোল্লাকান্দি, বিলাসপুর ইউনিয়নের শফিকাজীর মোড়, কুণ্ডেরচর ইউনিয়নের বাবুরচর ও সিডারচরে—দিনরাত প্রকাশ্যে চলছে নিলাম ও বেচাকেনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এসব পয়েন্টে প্রায় ৫০টি সি-বোট ও শত শত ইঞ্জিনচালিত নৌকা নদীতে ইলিশ শিকারে নামে। শিকার শেষে মাছবোঝাই নৌযানগুলো ভিড়ে নদীর তীরে, যেখানে সিন্ডিকেট চক্রের সদস্যরা নিলামের আয়োজন করেন। পাইকারেরা সেখানে অংশ নিয়ে মাছ কিনে নেন। স্থানীয়দের দাবি, এসব পয়েন্টে প্রতিদিন প্রায় দুই কোটি টাকার ইলিশ বেচাকেনা হয়।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি থেকে মাত্র দেড় শ মিটার দূরে পৈলান মোল্লাকান্দিতে ইলিশ বিক্রি হলেও নৌ পুলিশের কোনো দৃশ্যমান ভূমিকা নেই বলে অভিযোগ স্থানীয়দের। একইভাবে জাজিরা থানা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জাজিরা-নড়িয়া সড়কের পাশে শফিকাজীর মোড়েও প্রকাশ্যে চলছে ইলিশ বিক্রি।

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, ‘নিয়মিত অভিযান চালিয়েও ইলিশ শিকার পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের কিছু সীমাবদ্ধতা আছে। নৌ পুলিশ ও ডাঙার পুলিশের দায়িত্বে বিভাজনে অভিযান ব্যাহত হয়। শুধু প্রশাসনের নয়, আইন বাস্তবায়নে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ‘আমরা নদীতে দায়িত্ব পালন করি। কিন্তু ডাঙায় ইলিশ বেচাকেনা ঠেকানো উপজেলা প্রশাসন ও ডাঙার পুলিশের দায়িত্ব।’
অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই অভিযান চলছে। আজ (১৭ অক্টোবর) সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে জাজিরার শফিকাজীর মোড়, সিডারচর, বাবুরচর এবং নড়িয়ার চরআত্রা এলাকায় অভিযান চালিয়েছে। এতে চারজনকে জরিমানা, ২৫ লাখ মিটার জাল, তিনটি সি-বোট ও চার মণ ইলিশ জব্দ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এক সিন্ডিকেট চক্র প্রশাসনের কিছু ব্যক্তিকে ম্যানেজ করেই অবাধে ইলিশ শিকার ও বিক্রি করছে। ফলে সরকারি নিষেধাজ্ঞা কার্যত কাগজে-কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৫ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৩ মিনিট আগে