হালকা মসলায়ও সুস্বাদু করে ইলিশ রান্না করা যায়। এই গরমে হালকা মসলা ও উপকরণে ইলিশ মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
শিম ৫০০ গ্রাম, টমেটো ৩টি, ইলিশের টুকরা ৬ পিস, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা হাফ চা-চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
শিম কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে অল্প পানি দিন। পরে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর শিম কষিয়ে নিন। কষানো হলে ঝোলের পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে টমেটো ফালি দিন। আবারও ফুটে উঠলে কাঁচা ইলিশ মাছের টুকরা দিন। এবার ঢাকনাসহ রান্না করুন ৪-৫ মিনিট। শেষে কাঁচা মরিচ ফালি আর ধনেপাতা কুচি ছড়িয়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল শিম-টমেটো দিয়ে ইলিশের রসা।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে