
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের টানা জালে ধরা পড়েছে ৬০ মণ ইলিশ। প্রতিটি মাছের ওজন ৬০০ থেকে ৮০০ গ্রাম। ধরা পড়া এসব মাছ বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৪ লাখ টাকায়।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার জেলে মোহাম্মদ ঈমান হোসেন নাফ নদীতে জাল ফেলেন। সন্ধ্যার দিকে জাল টেনে তুললে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খালের হাকিম ফিশারিজের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে নদীতে জাল ফেলার পর সন্ধ্যায় জাল টানতেই প্রচুর ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো কায়ুকখালীয়া খালের ফিশারিজে আনা হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘প্রতি কেজি ৬০০ টাকা দরে আমি মাছগুলো কিনেছি। প্রতি মণ ২৪ হাজার টাকায় মোট ৬০ মণ ইলিশ কিনতে আমার সাড়ে ১৪ লাখ টাকা লেগেছে। মাছগুলো বরফে সংরক্ষণ করে বুধবার সকালে চট্টগ্রামে পাঠানো হবে।’
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার মধ্যরাতে ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামার পরই এক জেলের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়া আনন্দের খবর। স্থানীয় বাসিন্দাদের মতে, টেকনাফের নাফ নদীতে এই মৌসুমে এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ার ঘটনা।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে