
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তাঁর প্রিয় ফুটবল ক্লাব আর্সেনালের থিমযুক্ত পোশাক পরে ঈদুল আজহার নামাজ পড়েছেন।

এক সময় এমিরেটস স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসত অদ্ভুত এক নীরবতা। ম্যাচ শেষ হওয়ার আগেই খালি হতে শুরু করত আসন। ক্লাবের ঐতিহ্য, ইতিহাস, গৌরব—সব যেন ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছিল। ২০০৪ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা যেন আর্সেনালের জন্য এক দূর স্বপ্ন। সেই ক্লাবকেই কয়েক বছরের ব্যবধানে নতুন প্রাণ, নতুন দ

বোর্নমাউথ-ম্যানচেস্টার সিটি ম্যাচের শেষ বাঁশি বাজার পরই উৎসব লন্ডনের লাল অংশে। বুঝতেই পারছেন এখানে আর্সেনালের কথা বলা হচ্ছে। ২২ বছর পর যে শিরোপার অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষা ফুরোল গানার্সদের। ২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী দলকে অভিনন্দন জানালেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা।

২০ বছর তো আর কম সময় নয়। দীর্ঘ এই সময় পর ফাইনালে ওঠার আনন্দ তাই এমনই। তাও এমন উদযাপনের মুহূর্ত যদি আসে ঘরের মাঠে, তাহলে তো কথাই নেই। দীর্ঘ দুই দশক পর ফাইনালে ওঠার পর কোচ মিকেল আর্তেতা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন।