
সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২১ ও ২০২২ সালের মধ্যে দুই নারীকে পাঁচবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীকে যৌন নিপীড়ন করেন। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার সময় তিনি ইংলিশ লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলছিলেন।
এ বছরের জুন শেষে আর্সেনালের সঙ্গে থমাসের চুক্তির মেয়াদ শেষ হয়। এর চার দিন পরেই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতে হাজিরার সময় থমাসের পরনে ছিল কালো জিপ-আপ সোয়েটার ও হাতে ছিল নেভি ব্লেজার। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের নাম নিশ্চিত করেন এবং জামিনের শর্তগুলো বুঝেছেন বলেও জানান।
শর্ত অনুযায়ী, তিনি অভিযোগকারী তিন নারীর কারও সঙ্গেই কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এ ছাড়া যদি তিনি স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন কিংবা বিদেশ ভ্রমণে যান, তাহলে তা পুলিশকে জানাতে হবে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর এসব অভিযোগ আনা হয়েছে।
থমাসের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মক্কেল (অভিযুক্ত) সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বিশ্বাস করেন, আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তাঁর হয়ে উঠবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে। মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর। ওল্ড বেইলি আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪১ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে