
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ। ২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্সেনালকে পাঁচ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ কোটি ৫ লাখ টাকা। উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) মন্টেনেগ্রোর ক্লাবকে দিয়েছে এই শাস্তি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্সেনাল তিভাতের প্রতিপক্ষ ছিল আর্মেনিয়ার ক্লাব আলাশকের্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে আর্সেনাল হেরেছিল ৬-১ গোলে। ক্লাব দুটির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর উয়েফা তদন্ত শুরু করে। তদন্তের পর মোটা অঙ্কের টাকা জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা তো আর্সেনালকে উয়েফা দিয়েছেই। এমনকি খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও ম্যাচ কর্মকর্তা রাঙ্কো কারগোভিচ এই দুই জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সিইডিবি। তবে আলাশকের্টের বিপক্ষে ম্যাচে আর্সেনাল কীভাবে ফিক্সিং করেছে বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছুই জানায়নি উয়েফা।
শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ আর্সেনাল তিভাত লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে উয়েফা। এই অনুচ্ছেদ অনুসারে ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতায় নৈতিকতা রক্ষা’র ব্যাপারে বলা হয়েছে। আর্সেনাল তিভাত মন্টেনেগ্রিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুইবার।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে