
রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আন্দোলনকারীদের ৫ দফা দাবিগুলো হলো—ইডেন কলেজকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, কোনো বিভাগ বিলুপ্ত না করা, বিশ্ববিদ্যালয়ের সময় ২৪ ঘণ্টা বহাল রাখা, ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালু না করা এবং কলেজকে একমাত্র ফ্যাকাল্টিতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা।

গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনে যেসব গাড়ি পাওয়া গেছে, এর মধ্যে সংসদ সদস্যের লোগোসংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।