
ঢাকার আজিমপুরে মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় ছয় চিকিৎসকসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
আসামিরা হলেন মোনার্ক এস্টাব্লিশমেন্টের স্বত্বাধিকারী ফতেনুর ইসলাম; নাফিসা বিজনেস কর্নারের মালিক শেখ ইদ্রিস উদ্দিন চঞ্চল; আজিমপুর মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক তত্ত্বাবধায়ক এবং দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ডা. ইসরাত জাহান, প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) এবং মার্কেট প্রাইস ভেরিফিকেশন কমিটির সভাপতি ডা. রওশন হোসেন জাহান, প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক সহকারী সমন্বয়ক (প্রশিক্ষণ ও গবেষণা) ডা. মো. লুৎফুল কবির খান, প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক মেডিকেল অফিসার ডা. রওশন জাহান, ইনস্টিটিউটের মেডিকেল অফিসার (শিশু) ও বাজার মূল্য যাচাই কমিটির সদস্য ও মূল্যায়ন কমিটির সদস্যসচিব ডা. বেগম মাহফুজা দিলারা আক্তার, প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আমির হোসেন এবং সমাজকল্যাণ অফিসের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা রাইসা খাতুন।
মামলার পর সব আসামি বিভিন্ন আদালত থেকে জামিন নেন। আজকের শুনানির সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১৩ জুন দুদকের সহকারী পরিচালক (বিশেষ তদন্ত ও তদন্ত-২) মো. আতাউর রহমান সরকার তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্র থেকে পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ডা. জেবুন্নেসা হোসেন ও সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা মো. মিজানুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। কারণ, তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৩০৬ টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে ডা. ইসরাত জাহানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা জালিয়াতি ও দুর্নীতিতে লিপ্ত হয়ে পাবলিক প্রকিউরমেন্ট বিধি লঙ্ঘন করেছেন এবং এমআরপি ও ওষুধ প্রশাসন বিভাগের মূল্যতালিকা এবং এমএসআর মূল্যতালিকা মেনে চলতে ব্যর্থ হয়েছেন। তাঁরা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বাজার রেট যাচাইকরণ কমিটির সুপারিশকৃত যথেচ্ছ হারে জিনিসপত্র ক্রয় করেছেন, যার ফলে যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে