রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ উল্লিখিত এলাকায় বাস পোড়ানোর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’
ডিএমপির বিবৃতিতে বলা হয়, ‘কিছু কুচক্রী মহল পুরোনো ভিডিও ও ছবি নতুন বলে প্রচার করে মানুষের মনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এতে জনমনে ভীতি তৈরি করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে তারা।’
ডিএমপি আরও জানায়, সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ড রুখতে পুলিশ তৎপর রয়েছে। রাজধানীর সব এলাকায় কঠোর নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে ঢাকাবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে বিরত থাকার এবং যাচাই ছাড়া কিছু না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে