রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আজ সোমবার (২৫ মে) বেলা আড়াইটার দিকে আজিমপুর সরকারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা আড়াইটার দিকে জাহিন আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মাহির আহমেদ জানায়, জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাসা হাজারীবাগ এলাকায়। মাহির আগে একই স্কুলে পড়লেও এখন অন্য একটি স্কুলে পড়ে। মাহির আজিমপুর সরকারি কোয়ার্টারে থাকে। হাজারীবাগের বাসা থেকে দুপুরে বন্ধু মাহিরের বাসায় বেড়াতে আসে জাহিন।
এরপর দুই বন্ধু কোয়ার্টারের ভেতর ঘোরাঘুরি করছিল। তখন পুকুর দেখে সেখানে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানে না, এ জন্য জাহিনকে পানিতে নামতে বারবার নিষেধ করেছিল মাহির। সে কথা শোনেনি। জোর করেই পুকুরে নামে। কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যায়।
মাহির আরও জানায়, চিৎকার করলে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পনির নিচ থেকে জাহিনকে ওপরে তুলে আনেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
জাহিনের বিস্তারিত ঠিকানা ও পরিচয় জানাতে পারেনি মাহির।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় জানানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে