অ্যান্ডি মারে ও এমা রাদুকানুর বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে আজ আরেক বড় অঘটন ঘটল। মেয়েদের এককে তৃতীয় রাউন্ড থেকে এবার বিদায় নিলেন নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা আমান্ডা অ্যানিসিমোভার কাছে হেরেছেন ৪-৬,৬-৩, ৭-৬ (১০-৫) গেমে।
দারুণ প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে চাপের মুখে দক্ষতা এবং ঠান্ডা মাথার পরিচয় দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটালেন আমান্ডা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জিতে এগিয়ে ছিলেন ওসাকা। কিন্তু দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন ২০ বছর বয়সী আমান্ডা।
এরপর তৃতীয় সেটে পরপর দুই ম্যাচ পয়েন্ট বাঁচান আমেরিকান তরুণী আমান্ডা। ম্যাচ টাইব্রেকারে পৌঁছলে ১০-৫ ব্যবধানে টাইব্রেকার জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন এই আমেরিকান সেনসেশন। এই বছরের শুরু থেকেই ভালো ছন্দে আছেন আমেরিকান তরুণী।
বর্তমান চ্যাম্পিয়নকে হারালেও আমান্ডার জন্য পরের রাউন্ডে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আগামী রোববার বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা অ্যাশলে বার্টির মুখোমুখি হবেন আমান্ডা। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আমান্ডাকে নিশ্চয় ছাড় দিতে চাইবেন না বার্টি।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে