
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত

সেঞ্চুরি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন পর্বের প্রথম ম্যাচে রাজশাহীকে জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এমন কিছু করার সুযোগ ছিল রায়ান রিকেলটনের সামনেও। কিন্তু নিজের কাজটা ঠিকঠাক করলেও সতীর্থদের পূর্ণ সহায়তা না পাওয়ায় শেষ পর্যন্ত শান্তর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল অদম্য-অপরাজেয় প্রীতি ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয় মজা। ‘খেলা, খেলা, খেলা’ বলে মিরপুরে পরশু মাইকিং করে নাজমুল হোসেন শান্ত যে গ্রামগঞ্জের পরিচিত দৃশ্যটাই তুলে ধরেছেন। গতকাল ম্যাচ শেষে সেই মজা বেড়ে যায় বহুগুণ। মেহেদী হাসান মিরাজ বনে গেলেন পুরোদস্তুর সাংবাদিক।