Ajker Patrika

গুয়াতেমালা ম্যাচ বাতিলের পর নতুন দুই প্রতিপক্ষের নাম জানাল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
গুয়াতেমালা ম্যাচ বাতিলের পর নতুন দুই প্রতিপক্ষের নাম জানাল আর্জেন্টিনা
মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

ফিফার অনুমোদন না পাওয়ায় গুয়াতেমালার বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টিনার। তাই বলে বসে থাকছে না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ বাতিল হওয়ার পর দুটি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা।

চলতি মাসের শেষ দিকে মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আজ এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে। দুটি ম্যাচই হবে ল্যাটিন আমেরিকান দেশটিতে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে যা হবে নিজেদের দেশে লিওনেল মেসির দলের শেষ ম্যাচ।

আগামী ২৭ মার্চ মৌরিতানিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়ার। দুটি ম্যাচই হবে বুয়েনস এইরেসে অবস্থিত বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে। বিশ্বকাপের আগে নিজেদের মাঠে দর্শকদের কাছ থেকে বিদায় নিতেই প্রীতি ম্যাচ দুটি আয়োজন করছে এএফএ।

এএফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে দেশ ছাড়ার আগে সমর্থকদের বিদায় জানাতে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।’ আরেকটি বিবৃতিতে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টিও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবলের শীর্ষ সংস্থা।

এর আগে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ম্যাচ দুটি বাতিল করা হয়। ফাঁকা সময়টাতে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ নির্ধারণ করেছিল এএফএ। দুই দলের ম্যাচটি হওয়ার কথা ছিল ৩১ মার্চ। তার আগে ২৮ মার্চ ইতালির মাঠে আলজেরিয়ার বিপক্ষে খেলবে গুয়াতেমালা। একই আন্তর্জাতিক বিরতিতে দুটি মহাদেশে খেলার নিয়ম না থাকায় ম্যাচটি আর আলোর মুখ দেখছে না।

আফ্রিকান দলের বিপক্ষে টানা তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। এর আগে গত নভেম্বরে অ্যাঙ্গোলাকে আতিথেয়তা দিয়েছিল লা আলবিসেলেস্তেরা। সে ম্যাচে ২-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ জুন; প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সমরবিদ

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত