
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে চলছে খুশির জোয়ার। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে নিজেদের খুশি ভাগ করছেন সাধারণ মানুষ। পিছিয়ে নেই ক্রিকেটাররাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
এই তালিকায় আছে শেখ মেহেদী হাসানের নামও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই অলরাউন্ডার। একই সঙ্গে প্রয়াত মায়ের কথা ভেবে মন খারাপের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। কিছু দিন আগে মা হারিয়েছেন মেহেদী। যে কষ্ট এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। মা বেঁচে থাকলে ঈদের আনন্দ কতটা বেড়ে যেত—সে অনুভূতিই প্রকাশ করেছেন এই ক্রিকেটার।
সেই বার্তায় মেহেদী লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা। জীবনে প্রথম মা ছাড়া ঈদ। আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না, মা থাকলে ঈদ আরও ১০০০ গুন বেশি আনন্দ বেড়ে যায়।’
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আপাতত কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। সবাই তাই নিজেদের মতো ঈদ উদযাপন করছেন। আগামী মাসের মাঝামাঝি থেকে আবার ব্যস্ততা শুরু হবে জাতীয় দলের ক্রিকেটারদের। ১৭ এপ্রিল থেকে ২ মে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এই সংস্করণে নিয়মিত নন মেহেদী। সবশেষ ২০২৩ সালের নভেম্বরের পর আর ওয়ানডে দলে দেখা যায়নি তাঁকে। তবে টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মেহেদী। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে শেষে ছোট সংস্করণের সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। চোট না পেলে সে সিরিজে দেখা যাবে মেহেদীকে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৬৮ ইনিংস বল করে নিয়েছেন সমান উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৬.৭৩ রান। এ ছাড়া ৪৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে ৪২৭ রান করেছেন মেহেদী।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে