
থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারির প্রথম পর্বে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারিয়েছে তারা। সোনার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে ভিয়েতনামের।
বাংলাদেশ দলের হয়ে তির–ধনুক হাতে নেন হিমু বাছাড়, ঐশর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব। চার সেটের লড়াইয়ে প্রথম সেটে ৬০–৫৭ ব্যবধানে জিতে নেন তাঁরা। দ্বিতীয় সেট ৫৯–৫৮ ব্যবধানে। তৃতীয় সেটেও লড়াই জমে বেশ। ১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ জয় পায় ৫৭–৫৬ ব্যবধানে। শেষ সেটে ৫৬–৫৭ ব্যবধানে হারলেও পদকমঞ্চে ঠিকই রুপা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা। ২০২২ সালের পর এই প্রথম এশিয়া কাপ আর্চারির ফাইনালে উঠল বাংলাদেশ। সেবার অবশ্য সোনা জিততে পারেনি।
এবার প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু করেন হিমু–ঐশর্য–রাকিব। মালয়েশিয়ার বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় তাঁদের। চার সেটের লড়াই শেষ হয় ২৩১–২৩১ পয়েন্টে। শুটঅফে যদিও বাজিমাত করেন বাংলাদেশের আর্চাররা। পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেন তাঁরা। বিপরীতে ২৭ পয়েন্ট পায় মালয়েশিয়া।
মেয়েদের কম্পাউন্ড দল থাইল্যান্ডের কাছে ২৩০-২২৯ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। ছেলেদের রিকার্ভ দলও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে। এর আগে ভিয়েতনামকে হারিয়ে শুভসূচনা করলেও, কাজাখস্তানের কাছে ৬-০ ব্যবধানে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে