
সিডনির সুনীল আকাশ। নির্মল প্রকৃতি। সবুজ গাছ-গছালির মাঝেই আজ ঘুরতে দেখা গেল বাংলাদেশের নারী ফুটবলার। দলের কেউ কেউ যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন—তাতে অন্তত এটা খুবই পরিষ্কার, ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারও সিডনি অপেরা হাউজ এবং হারবার ব্রিজকে পেছনে রেখে ফেসবুকে বেশ কিছু ছবিও দিয়েছেন।
মেয়েদের এশিয়ান কাপে অভিষেক ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ০-২ গোলে। কিন্তু প্রতিপক্ষ পরাশক্তি চীনের কাছে এই হারও মেয়েদের প্রতিরোধের কথা বলে। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। সেই চীনের বিপক্ষে মাত্র ২ গোল খাওয়াটা ব্যর্থতা নয়, প্রতিরোধ হিসেবেও দেখছেন ফুটবল বোদ্ধারা। দুই দলের মধ্যে শক্তি-সামর্থ্যের বিস্তর ফারাক হলেও মাঠের পারফরম্যান্স কিংবা ম্যাচের ফলাফলে তার ছাপ পড়তে দেয়নি বাংলাদেশ দল।
ম্যাচের পরদিন তথা গতকাল তাই ফুরফুরে মেজাজেই কাটিয়েছেন বাংলাদেশের মেয়েরা। সতেজতা ও মানসিক প্রশান্তির জন্য দলীয়ভাবেই সিডনির আইকনিক অপেরা হাউজ ও রয়্যাল বোটানিক গার্ডেনে পরিদর্শনের আয়োজন করা হয়। সেই পরিদর্শনেরই নানান ছবি ও ভিডিও দলের মেয়েরা যে যার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছে।
সেই সব ছবি ও ভিডিওতে দলের কাউকে কাউকে আইসক্রিম খেতে দেখা গেছে। একা একা ছবি তুলেছেন কেউ কেউ, আবার কয়েকজনের গ্রুপ হয়েও ছবি তুলেছেন। অধিনায়ক আফঈদা, মারিয়া মান্দাসহ অনেকেই সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অবশ্য সিডনি অপেরা হাউজ ও বোটানিক গার্ডেন পরিদর্শনে যাওয়ার আগে ৪৫ মিনিট জু্বিলি স্টেডিয়ামে পুনরুদ্ধার মতো অনুশীলন সেশন করেছে। গতকালের ম্যাচে যাঁরা ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা ফিটনেস কোচের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ রিকভারি সেশন করেছেন। এতে হালকা মবিলিটি ও রিজেনারেশন অনুশীলনের ওপর জোর দেওয়া হয়।
অন্যদিকে কম সময় মাঠে থাকা ফুটবলাররা প্রধান কোচ পিটার বাটলারের নেতৃত্বে ৪৫ মিনিটের আলাদা ড্রিল সেশনে অংশ নেন, যাতে ম্যাচের ধার ও তীব্রতা বজায় থাকে। সেশন শেষে পেশি পুনরুদ্ধার ও সামগ্রিক ফিটনেসের সহায়তায় আইস রিকভারি প্রোটোকল প্রক্রিয়ায় অংশ নেন তারা।চীন ম্যাচের পর দুই দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ উত্তর কোরিয়া।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
৫ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৭ ঘণ্টা আগে