কাতার ছাড়া ‘এ’ গ্রুপের বাকি তিন দল নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল-প্রত্যেকেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল। শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে শেষ ষোলোতে পৌঁছেছে নেদারল্যান্ডস ও সেনেগাল। আল-বায়েত স্টেডিয়ামে আজ কাতারকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা। ‘এ’ গ্রুপের অপর ম্যাচে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগালিজরা।
এবারের বিশ্বকাপ ফুটবলে তিন ম্যাচের তিনটিতেই হেরেছে কাতার। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের দৃশ্য খুবই বিরল। আল-বায়েত স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটেই স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে যায় ডাচরা। ডেভি ক্লাসেনের পাস থেকে দারুণ গোল করেন কোডি গাকপো। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ গোল করে ফেলেছেন এই ডাচ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের খুব অল্প সময়েই ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। ৪৯ মিনিটে ডাচদের দ্বিতীয় গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ৬৯ মিনিটে স্টিফেন বার্গুলিস গোল করেছিলেন ঠিকই। তবে গাকপো হ্যান্ড বল করায় নেদারল্যান্ডসের তৃতীয় গোলটি হয়নি। সান্ত্বনার ম্যাচে কাতার আজ বেশ কয়েকবার ডাচদের রক্ষণদুর্গে হানা দিয়েছিল ঠিকই। তবে গোলমুখ খুলতে পারেনি স্বাগতিকেরা। এই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।
অপর ম্যাচে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় ইকুয়েডর-সেনেগাল। দুটো দলই লড়াই করেছে সমানে সমানে। ৪৪ মিনিটে পেনাল্টিতে গোল করে সেনেগালকে এগিয়ে নেন ইসমালিয়া সার। এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইকুয়েডর। ৬৭ মিনিটে ফেলিক্স তরেসের পাস থেকে সমতাসূচক গোল করেন মইসেস কাইসেডো। ব্যবধান বাড়াতে অবশ্য সময় নেয়নি সেনেগালিজরা। ৭০ মিনিটে কালিদু কৌলিবালি সেনেগালের দ্বিতীয় গোলটি করেন। ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় সেনেগাল।

ইরান কি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না—সময় যত এগোচ্ছে, ততই এই প্রশ্ন উঠছে। কারণ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টাপাল্টি হামলা করছে ইরান। তাতে যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। এমনকি ইরানের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু সরে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোমদের মতো তারকারা আছেন সেই দুই ম্যাচের দলে।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর আগামীকাল। তবে এরই মধ্যে দেশে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। ঈদের ছুটিতেও ব্যস্ত থাকছে ক্রীড়াঙ্গন। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
নেতৃত্বশূন্য হয়ে পড়েছে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল। গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং। ফলে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে ক্রিকেট আয়ারল্যান্ডকে। ভারত সিরিজ থেকেই আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখা যাবে নতুন নেতৃত্ব।
৩ ঘণ্টা আগে