Ajker Patrika

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৬: ০৮
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা করল বাফুফে
হামজা চৌধুরী-শমিত শোমদের নিয়ে ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা বাফুফের। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোমদের মতো তারকারা আছেন সেই দুই ম্যাচের দলে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ নেই।

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে থাকা তিন গোলরক্ষক হলেন মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে আছেন সাত জন করে ফুটবলার এবং এই দুই ম্যাচের দলে ফরোয়ার্ড ছয় জন। জায়ান আহমেদ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষরা থাকছেন রক্ষণে। মাঝমাঠে হামজা-শমিত-জামালদের সঙ্গে আছেন কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা। আক্রমণভাগে আছেন ফাহামিদুল ইসলাম, সুমন রেজারা।

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে আজ রাতে বাংলাদেশ ফুটবল দল ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করবে।চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট সিজেড ৩৯২ রাত ১১ টা ১৫ মিনিটে ছাড়বে। গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই বিমান ভোরে গন্তব্যে পৌঁছাবে। পরবর্তীতে ২১ মার্চ কানেক্টিং ফ্লাইটে সিজেড ৩০৯৪-এর মাধ্যমে গুয়াংজু থেকে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের চেয়ে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে সিঙ্গাপুর-ভিয়েতনাম। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮০ নম্বরে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের অবস্থান ১০৮ ও ১৪৮। গত পরশু সাংবাদিকদের শমিত শোম বলেছিলেন, ‘প্রথম ফোকাস হলো ভিয়েতনাম, তারপর নেক্সট ফোকাস হলো সিঙ্গাপুর। এরপর জুন উইন্ডো তারপরে সব সাফ লিডিং করতে। তবে এখন আমরা নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি। আমরা যদি দ্বিতীয় হতে পারি, সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকেও হারাইতে পারি, তারা এশিয়ান কাপে যাচ্ছে। তাই আমরা যদি তাদের হারাতে পারি, সেটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য।’

২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হামজা চৌধুরী-শমিতরা খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। ৩১ মার্চ হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।

১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২ । প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের দল

গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন

মিডফিল্ডার : কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত শোম, হামজা চৌধুরী

ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

‘আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা পরিকল্পিত’, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত