
ইরান কি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না—সময় যত এগোচ্ছে, ততই এই প্রশ্ন উঠছে। কারণ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টাপাল্টি হামলা করছে ইরান। তাতে যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। এমনকি ইরানের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু সরে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
এবারের বিশ্বকাপ ফুটবলে ইরানের তিন ম্যাচের দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আরেক আয়োজক মেক্সিকোতে খেলতে চাচ্ছে ইরান।
চলমান যুদ্ধে যখন টালমাটাল অবস্থা, তখন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। সরাসরি ইরানের নাম না বললেও ইঙ্গিতটা এশিয়ার এই দলকেই দিয়েছেন তিনি। গতকাল ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দল ন্যায্য খেলা ও পারস্পরিক সম্মানের মনোভাব নিয়ে প্রতিযোগিতা করবে। আমাদের একটি সূচি রয়েছে। খুব শিগগিরই আমরা নিশ্চিত হতে পারব, কোন ৪৮ দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। আমরা চাই বিশ্বকাপ নির্ধারিত সময়সূচি অনুযায়ী হোক।’
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ইরান খেলবে কি খেলবে না, সে ব্যাপারে তাঁর কোনো মাথাব্যথা নেই। আরেকবার তিনি তাদের বিশ্বকাপে অংশ নিতে বলছেন। এ ব্যাপারে (বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ) ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কথাও হয়েছিল। পরবর্তীতে ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ইরান ফুটবল ফেডারেশনও ট্রাম্পকে ইঙ্গিত করে একের পর এক বক্তব্য দিচ্ছে। বিশ্বকাপের মাধ্যমে বিশ্বে শাস্তি স্থাপন করতে ফিফা প্রতিজ্ঞাবদ্ধ বলে উল্লেখ করেছেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ফিফা ভূ-রাজনৈতিক সংঘাতের সমাধান করতে পারে না। তবে আমরা ফুটবলের শক্তি এবং ফিফা বিশ্বকাপের মাধ্যমে সেতুবন্ধন গড়ে তুলতে ও শান্তি প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলমান যুদ্ধে হতাহতদের ব্যাপারে আমরা গভীর শোকাহত।’
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ফিফা এরই মধ্যে ইউটিউবের সঙ্গে ‘গেম চেঞ্জিং পার্টনারশিপ’ করেছে। ১০ মিনিট সরাসরি সম্প্রচার ইউটিউবে একারণে করা হবে যাতে তরুণ প্রজন্ম পুরো ম্যাচ টিভিতে দেখার অনুপ্রেরণা খুঁজে পান। বিশ্বব্যাপী ফুটবলকে ছড়িয়ে দিতে ফিফা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ফিফা বিশ্বব্যাপী ফুটবল খেলার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে বিনিয়োগ করে যাচ্ছে।এটি শুধু সংখ্যার বিষয় নয়, বরং বাস্তব ফলাফলের বিষয়—যেমন পুরুষ, নারী ও যুব খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতায় আরও বেশি সুযোগ, উন্নত অবকাঠামো এবং আমাদের সব ফিফা সদস্য সংস্থার জন্য প্রযুক্তিগত উন্নতি—এগুলো কেবল কয়েকটা উদাহরণ।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ বর্জনের পরামর্শ দিলে ছেড়ে কথা বলেননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। পরশু পার্সিয়ান সংবাদ সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাজ বলেছিলেন, ‘জাতীয় দল তুরস্কে একটি ট্রেনিং ক্যাম্প করছে। আমরা সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা যুক্তরাষ্ট্রকে বর্জন করব। কিন্তু বিশ্বকাপ বয়কট করব না।’
রাজনৈতিক কারণে বিশ্বকাপ থেকে কোনো দলের নাম প্রত্যাহারের উদাহরণ খুব একটা নেই। তবে ১৯৯২ ইউরোতে বলকান যুদ্ধের কারণে যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করে তাদের পরিবর্তে ডেনমার্ককে সুযোগ দেওয়া হয়েছিল। ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকেও আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য স্থগিতাদেশ দিয়েছে ফিফা ও উয়েফা।
কদিন আগে শোনা গিয়েছিল, ফিফার সঙ্গে আলোচনা করে ইরান বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে। গতকাল ইনফান্তিনো জানালেন, সূচি অনুযায়ী বিশ্বকাপ হবে। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।

একসঙ্গে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন—তাঁরা এবার দল পেয়েছেন পিএসএলে। কখনো একসঙ্গে, কখনোবা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে এবারের পিএসএলে।
২ ঘণ্টা আগে
ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোমদের মতো তারকারা আছেন সেই দুই ম্যাচের দলে।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর আগামীকাল। তবে এরই মধ্যে দেশে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। ঈদের ছুটিতেও ব্যস্ত থাকছে ক্রীড়াঙ্গন। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
নেতৃত্বশূন্য হয়ে পড়েছে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল। গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং। ফলে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে ক্রিকেট আয়ারল্যান্ডকে। ভারত সিরিজ থেকেই আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখা যাবে নতুন নেতৃত্ব।
৪ ঘণ্টা আগে