
চলমান ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের বিষয়ে মন্তব্য করেছেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, ইরান এই যুদ্ধে পরাজিত হবে না এবং ভারতের উচিত এই সংকটে বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দুলাত এই মন্তব্য করেন।
সংঘাতের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, ‘এই দ্বন্দ্বটি কোনো নতুন ঘটনা নয়। এটি গত ২০-২৫ বছর ধরে চলে আসছে। আমাদের সব সময় মনে রাখা উচিত যে, ভারত ঐতিহাসিকভাবেই ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ইরানও সংকটের সময় সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে।’
তিনি ভারতের পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘ভারত ও ইরানের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বর্তমান এই কঠিন সময়ে আমাদের ইরানের পাশে থাকা উচিত। আমি বিশ্বাস করি, এই সংকটে ভারতের ভূমিকা হবে অত্যন্ত সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ এবং যথাযথ।’
যুদ্ধের ফলাফল নিয়ে দুলাত দৃঢ়তার সঙ্গে বলেন, ‘পশ্চিমা দেশ ও ইসরায়েলের প্রবল চাপের মুখে থাকলেও ইরান এই যুদ্ধে হারবে না।’
বিশ্লেষকদের মতে, দুলতের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং ভূ-রাজনৈতিক অবস্থান।
অমরজিৎ সিং দুলাতের মতো একজন অভিজ্ঞ সাবেক গোয়েন্দা প্রধানের কাছ থেকে এ ধরনের মন্তব্য আসা ভারতের সরকারি অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারতের বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে যুদ্ধে জড়ানোর কথা বলেনি। এমনকি নিন্দা বা সমবেদনাও জানায়নি। তবে দুলাতের বক্তব্যটি ইঙ্গিত দিচ্ছে, ভারতের ভেতরে একটি শক্তিশালী অংশ ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে।

১৯৫৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নির্বাচনে ‘না’ ভোট পড়ার কথা প্রকাশ্যে স্বীকার করল। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী এবং সামরিক কর্মকর্তাসহ মোট ৬৮৭ জন প্রতিনিধি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছেন।
৩ মিনিট আগে
ইরানে হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ইসরায়েল লেবাননেও হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। গাজায় যুদ্ধবিরতি থাকলেও সেখানে ইসরায়েলি হামলা অব্যাহত, আর অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাও চলছে। ইসরায়েলকে ‘বর্ণবাদী’ রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির সাংবাদিক ও লেখক গিদিওন লেভি....
৩৫ মিনিট আগে
দক্ষিণ লেবাননে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে আহত হয়েছেন রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি-এর একজন সংবাদদাতা এবং ক্যামেরাম্যান। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। আরটি-এর ওয়েবসাইটেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পাকিস্তানকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে একই সারিতে রেখে বলেছেন, দেশটির দ্রুত অগ্রসরমাণ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকেও আঘাতের আওতায় আনতে পারে। গতকাল বুধবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন...
১ ঘণ্টা আগে