
নেতৃত্বশূন্য হয়ে পড়েছে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল। গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়েছেন পল স্টার্লিং। ফলে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে ক্রিকেট আয়ারল্যান্ডকে। ভারত সিরিজ থেকেই আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখা যাবে নতুন নেতৃত্ব।
স্টার্লিংয়ের নেতৃত্ব ছাড়ার বিষয় নিশ্চিত করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রাহাম ওয়েস্ট। এখন তিনি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইরিশদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক খুঁজছেন। এক বিবৃতিতে ওয়েস্ট বলেন, ‘পল টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছে। জুনে ভারত সিরিজে আমরা পাব নতুন নেতৃত্ব। এই সিরিজে নতুন অধিনায়ক তার নিজস্ব শৈলী প্রয়োগ করার সুযোগ পাবে।’
জুনে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে ক্রিকইনফো গত বছরের সেপ্টেম্বরে সম্ভাব্য এই সিরিজ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সূচি অনুযায়ী ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে ভারত। ইউরোপ সফরের প্রাক্কালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও ভারত খেলতে চাচ্ছে। তবে এই সিরিজে কয়টি ম্যাচ হবে, তা এখনো জানা যায়নি।
২০২৩ সালে অ্যান্ডি বলবার্নির কাছ থেকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব বুঝে পেয়েছিলেন স্টার্লিং। তাঁর এই তিন বছরের অধিনায়কত্বের সময়ে আয়ারল্যান্ড দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে স্টার্লিং বলেন, ‘এই সংস্করণে (টি-টোয়েন্টিতে) আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয় ছিল। আমি তাতে অত্যন্ত গর্বিত। অধিনায়কত্বের দায়িত্ব পালনের সময় যে সমর্থন পেয়েছি, তাতে খুবই কৃতজ্ঞ। সতীর্থ, কোচিং স্টাফ, সহায়ক স্টাফ এবং ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাতে চাই।’
নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি আয়ারল্যান্ড। ক্রিকইনফোর গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে, স্টার্লিংয়ের উত্তরসূরি হতে পারেন লরকান টাকার ও হ্যারি টেক্টর। টাকার সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টার্লিংয়ের সহ-অধিনায়ক ছিলেন। চোটে পড়ে স্টার্লিং ছিটকে গেলে আয়ারল্যান্ডের শেষ দুই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন টাকার।
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন স্টার্লিং, ‘ভক্ত-সমর্থকদের প্রতিও অত্যন্ত কৃতজ্ঞ। আমরা যেখানেই খেলি না কেন, তাঁরা সব সময় এই দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে গেছেন। আমি টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও আয়ারল্যান্ড দলের দায়িত্ব পালনে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যাব।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে ২০ দলের মধ্যে ১২ দলের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পাকিস্তান—২০২৬ বিশ্বকাপে সুপার এইটের এই আট দলের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। অস্ট্রেলিয়া কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলতে পারেনি। তবে তারা আগামী বিশ্বকাপে (২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ) আয়োজক সূত্রে সরাসরি খেলবে। বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড খেলবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে