খেলোয়াড়দের নিয়ে ‘বডিশেমিং’ নতুন কোনো ঘটনা হয়। সামাজিকমাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় প্রায়ই। রাকিম কর্ণওয়াল সেই ভুক্তভোগীদের একজন। যাঁর অতিরিক্ত ওজন নিয়ে সমালোচনা খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। তবে ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছেন, স্বাস্থ্য পরিবর্তনের ব্যাপারটি তাঁর হাতে নেই।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ ম্যাগাজিনে কয়েকজন স্বাস্থ্যবান ক্রিকেটারের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। অতিরিক্ত ওজন নিয়ে কার কী অভিজ্ঞতা, এখানে তা বর্ণনা করা হয়েছে। ১৪০ কেজি ওজনের কর্ণওয়াল ক্রিকেট খেলার শুরু থেকেই নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন। ২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসার পর থেকে মূলত পাদপ্রদীপের আলোয় এসেছেন। কর্ণওয়ালের মতে, স্বাস্থ্যের চেয়ে পারফরম্যান্সই মূল কথা। ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমার শরীরের গঠন পরিবর্তন করতে আমি পারব না। আমি বেশি লম্বা বা বেশি বড়, আমি এটাও বলতে পারছি না। সবাই খাটো হয় না, স্লিমও হয় না। শুধু আমার দক্ষতাই দেখাতে পারব আমি।’
শুধু কর্ণওয়ালই নন, এ তালিকায় আছেন আজম খান। পাকিস্তানের এই ব্যাটার দুই বছর আগে ৩০ কেজি ওজন কমিয়েছিলেন। তখন বাবা মঈন খান তাঁকে বলেছিলেন, তুমি কি পাগল হয়ে গেছ? কেন করছ তুমি এটা? এটাই আজমকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল বলে কয়েক দিন আগে ক্রিকেট মান্থলিকে জানিয়েছেন। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে নেওয়া হয়েছে আরেক উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে। তখন বলা হয়েছিল, পারফরম্যান্সের মানদণ্ডে তিনি বাদ পড়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। আর গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে বিবেচনাতেই আনা হয়নি। এই আজম চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম সেঞ্চুরি করেছেন।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে