
পাকিস্তান ক্রিকেটে ‘হস্তক্ষেপ’ বিতর্ক নতুন করে সামনে এসেছে সাবেক প্রধান কোচ গ্যারি কারস্টেনের মন্তব্যের পর। তবে এ বিষয়ে সরাসরি অবস্থান না নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
কারস্টেন অভিযোগ করেছিলেন, পিসিবির অতিরিক্ত হস্তক্ষেপের কারণে পাকিস্তান দলের কোচ হিসেবে তার সময়টা খুবই বাজে কেটেছে। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেন না বলেও দাবি করেছেন তিনি। ২০২৪ সালের এপ্রিলে সাদা বলের কোচ হিসেবে কারস্টেনকে নিয়োগ দেয় পিসিবি। পরিস্থিতি ভালো না থাকায় মাত্র ছয় মাস যেতেই পদত্যাগ করেন তিনি।
কারস্টেনের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের নাকভি বলেন, ‘আমি কারস্টেনের সঙ্গে মাত্র কয়েকবার দেখা করেছি। যারা নিয়মিত তাঁর সঙ্গে কাজ করতেন বা সমন্বয় করতেন, তারাই বলতে পারবেন আসলে কতটা হস্তক্ষেপ ছিল।’ নাকভির এই মন্তব্যে বোঝা যায়, বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাইছেন না তিনি, বরং সংশ্লিষ্টদের ওপরই দায় চাপিয়েছেন।
এর আগে গত শনিবার টকস্পোর্ট ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে কারস্টেন বলেন, ‘সবচেয়ে বেশি যেটা আমাকে অবাক করেছে, তা হলো হস্তক্ষেপের মাত্রা। এর আগে আমি কখনো এতটা দেখিনি। এটা কি আমাকে অবাক করেছে? ঠিক জানি না, তবে বিষয়টা ছিল বেশ গুরুতর। বাইরের এই লাগাতার হস্তক্ষেপের কারণে একজন কোচের জন্য খেলোয়াড়দের নিয়ে কাজের একটি পরিষ্কার পরিকল্পনা দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। সব সময় বাইরে থেকে একটা চাপ, একটা আওয়াজ থাকে। পারফরম্যান্স খারাপ হলেই শাস্তিমূলক ব্যবস্থা—সব মিলিয়ে বিষয়টা ছিল কঠিন।’
কোচদের সঙ্গে অবিচার নিয়ে কারস্টেন বলেন, ‘দল ভালো না খেললে সবচেয়ে সহজ টার্গেট হয়ে যান কোচ। তখন বলা হয়—কোচকে বাদ দাও, কিংবা কোচের ওপর বিধিনিষেধ চাপাও। কিন্তু আমার মতে এটা উল্টো ফল দেয়। তাহলে কোচ নিয়োগ দেওয়ারই বা মানে কী?’
পিসিবি কর্তাদের প্রতি অভিযোগ থাকলেও পাকিস্তানের খেলোয়াড়দের প্রশংসা করেছেন কারস্টেন, ‘আমি সত্যিই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে উপভোগ করেছি। যেকোনো সংস্কৃতির পেশাদার ক্রিকেটাররা দারুণ মানুষ। আমরা সবাই ক্রিকেট ভালোবাসি, একসঙ্গে কাজ করতে ভালোবাসি। ভাষাগত কিছু বাধা থাকলেও ক্রিকেটের ভাষা সবারই একই। মাঠের কথা আমরা সহজেই বুঝে নিতে পারি। তাই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে আমি দারুণ আনন্দ পেয়েছি।’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে তারকা ক্রিকেটার তো বটেই, ধারাভাষ্য প্যানেলেও রয়েছেন অনেক তারকা। সুমধুর ধারাবিবরণী, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতে বিখ্যাত ধারাভাষ্যকারদের নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আছেন
৫ ঘণ্টা আগে
বয়সভিত্তিক সাফে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অভিযান শুরুর আগে ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের টিম ম্যানেজার সামিদ কাসিম।
৬ ঘণ্টা আগে
হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমের মতো প্রবাসী ফুটবলাররা আসায় দেশের ফুটবলে প্রাণ ফিরে পেয়েছে। তাঁদের ম্যাচ দেখতে দেশের স্টেডিয়ামের গ্যালারি থাকে হাউসফুল। এমনকি টিভি সেটের সামনে বসে থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। মন্ত্রমুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাঁদের খেলা দেখেন দর্শকেরা।
৬ ঘণ্টা আগে
আইপিএলের সময় লন্ডনে নিয়মিত আসা-যাওয়া করতে বিশেষ ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি—সামাজিক মাধ্যমে এমন খবর ভাইরাল। কিন্তু এটা যে স্রেফ গুঞ্জন, তা পরিষ্কার করলেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি।
৮ ঘণ্টা আগে