
‘রাফার আব্বু তোমার ওপর আমার কোনো দাবি নাই। তুমি আমারে মাফ করিয়া দিয়ো। আমি তোমারে মাফ করিয়া দিলাম। তোমার কথাতে আমি কোনো কষ্ট নেই নাই। রাফার আব্বু, তোমারে অনেক কষ্ট দিছি। তুমি আমারে মাফ করিয়া দিয়ো। ও রাফার আব্বু, তুমি আমারে মাফ করিয়া দিয়ো।’
সোমবার (২৩ মার্চ) সকালে রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর শহরের ধুমেরপাড় এলাকায় গ্রামের বাড়িতে লাশবাহী গাড়িতে থাকা স্বামী মো. মোরশেদ হোসেনকে শেষ বিদায় জানাতে এভাবেই বুকফাটা আহাজারি করছিলেন তাঁর স্ত্রী রুনা আক্তার। এ সময় তাঁর এই আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা।
নিহত মোরশেদ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের ধুমেরপাড় এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
নিহত ব্যক্তির বড় ভাই সোহেল মিয়া জানান, তাঁর ছোট ভাই মোরশেদ দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। ঢাকার বাংলামোটর এলাকায় মোরশেদের মোটরস পার্সের ব্যবসা রয়েছে। তিনি মাঝেমধ্যে হারাগাছে গ্রামের বাড়িতে আসতেন। গত রোববার (২২ মার্চ) রাতে ঈদ উদ্যাপন শেষে নিজে মাইক্রোবাস চালিয়ে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে কক্সবাজারে সমুদ্র দেখতে রওনা হন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে সড়কে জটলার সৃষ্টি হয়। এ সময় রাস্তার পাশে মাইক্রোবাসে স্ত্রী-সন্তানকে রেখে মোরশেদ গাড়ি থেকে নেমে দেখতে যান। ঠিক সেই সময় দ্রুতগতির একটি বাস এসে জটলার ওপর উঠে পড়লে ঘটনাস্থলেই মোরশেদসহ তিনজন নিহত হন।
নিহত ব্যক্তির মা মোর্শেদা বেগম জানান, ছোট নাতনি আয়নার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে স্ত্রী-সন্তানকে নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তাঁর ছেলে মোরশেদ। ছোট মেয়েকে সমুদ্র দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দযাত্রা বিষাদে রূপ নিল। ফেনীতে সড়ক দুর্ঘটনায় তাঁর ছেলে লাশ হয়ে ফিরলেন।
প্রতিবেশী আকবর আলী বলেন, ‘মোরশেদ খুব ভালো ছেলে ছিল। সে গ্রামে এলে এলাকায় অসহায় মানুষদের সহযোগিতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দান করত। এভাবে তার চলে যাওয়া মেনে নিতে পারছে না এলাকার কেউই। তার ছোট দুই মেয়ে ও স্ত্রী কীভাবে বাঁচবে, সেটাই এখন সবাইকে ভাবাচ্ছে।’
নিহত ব্যক্তির বড় ভাই সোহেল মিয়া বলেন, ফেনী জেনারেল হাসপাতালের মর্গ থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোরশেদের মরদেহ হারাগাছে গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে সকাল ১০টায় মরদেহ নেওয়া হয় ধুমেরপাড় সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে। সেখানে জানাজা শেষে জয় বাংলা বাজারে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে