
আইপিএলের সময় লন্ডনে নিয়মিত আসা-যাওয়া করতে বিশেষ ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি—সামাজিক মাধ্যমে এমন খবর ভাইরাল। কিন্তু এটা যে স্রেফ গুঞ্জন, তা পরিষ্কার করলেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি।
২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৯তম আইপিএল। টুর্নামেন্ট শেষ হবে ৩১ মে। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টে ভারত থেকে লন্ডনে আসা-যাওয়া করতে কোহলি চার্টার্ড ফ্লাইট চেয়েছেন বলে শোনা গেছে। এই খবর ছড়িয়ে পড়ায় রীতিমতো হতভম্ব তিনি। গতকাল নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত খবরের স্ক্রিনশট পোস্ট করে দুটি হাসির ইমোজি বসিয়ে দিয়েছেন।
স্ত্রী আনুশকা শর্মা ও দুই সন্তানসহ কোহলি ২০২৪ সালের শেষের দিকে লন্ডনে স্থায়ী ঠিকানা খুঁজে নিয়েছেন। পরিবারের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ না থাকলেও মাঝেমধ্যে দেখা করতে চান বলে এমন খবর ছড়িয়ে পড়ে। প্রচারিত খবরে বলা হয়েছিল, ‘বিরাট কোহলির বড় দাবি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কোহলি বেঙ্গালুরুর ম্যানেজমেন্টের কাছে ভারত-লন্ডনে যাতায়াত করতে চার্টার্ড ফ্লাইটের সুবিধা চেয়েছিলেন। যদি ম্যাচগুলোর মধ্যে তিন দিন বা তার বেশি বিরতি থাকে, তাহলে তিনি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন। পরের ম্যাচের ঠিক আগে ফিরে আসবেন।’ সেটা যে সত্য নয়, কোহলির প্রতিক্রিয়া দেখে বোঝা গেছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন কোহলি। এক বছর না যেতেই (২০২৫ সালের মে মাসে) তিনি অবসর নেন টেস্ট থেকেও। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডে খেলছেন। দুই সংস্করণকে বিদায় বলা কোহলি এখন অনেকটাই ঝাড়া হাত-পা। তবে আইপিএলের পাশাপাশি ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলছেন তিনি।
২০০৮ সালে আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ৮৬৬১ রান করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ২৬৭ ম্যাচের মধ্যে ২৫৯ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। ৮ সেঞ্চুরির পাশাপাশি ৬৩ ফিফটি করেছেন। সবশেষ ২০২৫ আইপিএলে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে কোহলির ফুরিয়েছে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। এবার তাঁর দল নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। টুর্নামেন্ট আকর্ষণীয় করতে তারকা ক্রিকেটার তো বটেই, ধারাভাষ্য প্যানেলেও রয়েছেন অনেক তারকা। সুমধুর ধারাবিবরণী, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতে বিখ্যাত ধারাভাষ্যকারদের নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে আছেন
৩ ঘণ্টা আগে
বয়সভিত্তিক সাফে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অভিযান শুরুর আগে ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের টিম ম্যানেজার সামিদ কাসিম।
৩ ঘণ্টা আগে
হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমের মতো প্রবাসী ফুটবলাররা আসায় দেশের ফুটবলে প্রাণ ফিরে পেয়েছে। তাঁদের ম্যাচ দেখতে দেশের স্টেডিয়ামের গ্যালারি থাকে হাউসফুল। এমনকি টিভি সেটের সামনে বসে থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী। মন্ত্রমুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাঁদের খেলা দেখেন দর্শকেরা।
৪ ঘণ্টা আগে
আলোচনাটা অনেক দিন ধরেই ছিল। শেষ পর্যন্ত হলোও তা-ই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হয়েছেন হাবিবুল বাশার সুমন। কমিটিতে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরীর মতো ঘরোয়া ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে