
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘নিশ্চিত বিনাশ’ হয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে আবির্ভূত হয়েছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। স্থানীয় সময় আজ রোববার ডেমোক্র্যাট পার্টিকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় শত্রু’ বলে অভিহিত করেন তিনি।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এখন ইরানের নিশ্চিত বিনাশের সঙ্গে সঙ্গে, আমেরিকার সবচেয়ে বড় শত্রু হলো কট্টর বাম, চরম অদক্ষ ডেমোক্র্যাট পার্টি! বিষয়টির প্রতি আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’
পৃথক আরেক পোস্টে ট্রাম্প বলেন, স্থানীয় সময় আগামীকাল সোমবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের বিমানবন্দরে মোতায়েন করা হবে, যাতে তারা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীদের সহায়তা করতে পারে। ডেমোক্র্যাটদের ‘বাধা’ সত্ত্বেও তাদের আইসিইর কাজের নিষ্ঠার প্রশংসা করেন তিনি।
ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন, যদি ডেমোক্র্যাটরা আংশিক সরকারি শাটডাউন শেষ করতে রাজি না হয়, তবে তিনি বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েন করবেন। তার কয়েক দিন পরই এই ঘোষণা এল। ট্রাম্প লিখেন, ‘সোমবার আইসিই বিমানবন্দরে যাবে আমাদের অসাধারণ টিএসএ এজেন্টদের সহায়তা করতে, যারা এখনো দায়িত্বে আছেন, যদিও কট্টর বাম ডেমোক্র্যাটরা, যারা শুধু আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করা কঠোর অপরাধীদের রক্ষা নিয়েই ব্যস্ত, তারা দীর্ঘদিন আগে স্বাক্ষর ও সিলমোহরযুক্ত চুক্তির মাধ্যমে অনুমোদিত অর্থ আটকে রেখে যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলছে।’
গত ফেব্রুয়ারিতে আংশিক সরকারি শাটডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে টিএসএ কর্মীরা বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন। কারণ, রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা অর্থায়ন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন মার্কিন শহরে আইসিইর বিতর্কিত অভিবাসনবিরোধী অভিযান কয়েক মাস ধরে চলার পর, যেখানে কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং তীব্র জনবিরোধিতা দেখা দিয়েছে, ডেমোক্র্যাটরা বলেছে গুরুতর সংস্কার ছাড়া তারা আইসিইকে অতিরিক্ত অর্থায়ন দেবে না।
শাটডাউনের সময় টিএসএ কর্মীদের বেতন ছাড়া কাজ চালিয়ে যেতে হয়েছে। কারণ, তাদের চাকরি ‘অপরিহার্য’ হিসেবে শ্রেণিভুক্ত। শাটডাউন অব্যাহত থাকায় সিনেটের ডেমোক্র্যাটরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আইসিই-বহির্ভূত সংস্থাগুলোর জন্য আলাদা ছোট ছোট অর্থায়ন বিল পাস করার চেষ্টা করেছে। এর মধ্যে টিএসএ এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) অন্তর্ভুক্ত। তবে সিনেটের রিপাবলিকানরা এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির জেরে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, তাঁর উপ-সহকারী এবং আরও তিন কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ঘোষণা করে বহিষ্কার করেছে সৌদি আরব। রিয়াদ ও তেহরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হিসেবে...
২ ঘণ্টা আগে
আগামী সোমবারের (২৩ মার্চ) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ইরানের...
৩ ঘণ্টা আগে
পত্রিকাটির প্রতিবেদক ম্যাথিউ অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, ‘পেন্টাগন থেকে এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার অনুমোদন পায়নি স্টারস অ্যান্ড স্ট্রাইপস। আমাকে স্ক্রিনে এটি দেখতে হচ্ছে।’ তিনি পেন্টাগনের একটি সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করেন, যেখানে পত্রিকাটির বিষয়বস্তু বা...
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের আঁচ এবার সরাসরি এসে পৌঁছাল দক্ষিণ এশিয়ার ভূস্বর্গখ্যাত ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে। ইরানের প্রতি গভীর সংহতি প্রকাশ করে উপত্যকার বদগাম জেলার বাসিন্দারা এক নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়রা নিজেদের মূল্যবান স্বর্ণালংকার, রুপা...
৩ ঘণ্টা আগে